Breaking Newsআবহাওয়া

বঙ্গে প্রবল দুর্যোগ, ভাসবে কোন কোন জেলা?দেখে নিন-

সোমের পর মঙ্গল, সকাল থেকেই এক নাগাড়ে চলছে ভারী বৃষ্টি। নিম্নচাপের প্রভাবে দুর্যোগে কাবু কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। বৃষ্টি মাথায় করে অফিস যেতে গিয়ে নাজেহাল শহরবাসী। সকলেরই প্রশ্ন, কবে থামবে দুর্যোগ?

আলিপুর আবহাওয়া সূত্রে খবর , গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে একটি নিম্নচাপ এবং দু’টি অক্ষরেক্ষা। যার জেরে প্রবল বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে। এই নিম্নচাপ খানিকটা দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিক। পাশাপাশি রাজ্যে এই মুহূর্তে বর্ষার বাতাস অত্যন্ত সক্রিয়। তবে জানা গিয়েছে, এই গভীর নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে।

মঙ্গলবার প্রবল বৃষ্টিপাতের পর বুধবার থেকে কিছুটা বৃষ্টি কমবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা। ওই দিন থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতি, শুক্র দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে মঙ্গল ওবুধবার। বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের উত্তর পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।

গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে ১৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের থেকে বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী , মঙ্গলবার বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা । কলকাতা, হাওড়া, হুগলি, জেলাতেও ভারী বর্ষণের পূর্বাভাস। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button