Breaking Newsমহানগর

প্র.তার.ণা চক্রের জা.লে কলকাতার যুবক

ফের প্রতারণার শিকার কলকাতার যুবক। বেসরকারি ব্যাংকের নাম ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণা , আর সেই প্রতারণার চক্রে পা দিয়ে প্রায় ১ লক্ষ টাকা খোয়ালেন গার্ডেনরিচের এক যুবক। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে খাস কলকাতা থেকে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা জানতে পেরেছে, এই প্রতারণাচক্র কলকাতার পাশাপাশি জামতাড়াতেও সক্রিয়। শুধু কলকাতায় নয়, বরং ঝাড়খণ্ডেও এই প্রতারণা চক্রের জাল বেছানো।

১৮ জুলাই গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেন সন্দীপকুমার আগরওয়াল নামে এক যুবক। তাঁর বয়স ৩২ বছর। তিনি গার্ডেনরিচের আলিফ নগরের বাসিন্দা। অভিযোগে তিনি জানান, গত ১১ জুলাই তিনি প্রতারণার শিকার হন। তাঁর থেকে হাতানো হয়েছিল এক লক্ষ ১৮ হাজার ৪১০ টাকা।

সন্দীপের অভিযোগ, অ্যাক্সিস ব্যাঙ্কের ভুয়ো ওয়েবসাইট খুলেছিলেন অভিযুক্তেরা। সেখানে গ্রাহকদের সাহায্য করার জন্য একটি নম্বরও দেওয়া হয়। আর সেই জাল চক্রে পা দেন কলকাতার গার্ডেনরিচের ওই যুবক। সেই নম্বরে ফোন করেছিলেন সন্দীপ। ফোনের অন্য দিকে থাকা ব্যক্তি দাবি করেছিলেন, তিনি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার। এর পর অভিযুক্ত সন্দীপের হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠান। ওই লিঙ্কে ক্লিক করে তাঁকে অভিযোগ জানাতে বলা হয়। সন্দীপ লিঙ্কে ক্লিক করতেই তাঁর মোবাইল হ্যাক করা হয় বলে অভিযোগ।

তাঁর মোবাইল হ্যাক করে অ্যাকাউন্ট থেকে পর পর কয়েকটি লেনদেনের মাধ্যমে এক লক্ষ ১৮ হাজার ৪১০ টাকা হাতিয়ে নেওয়া হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। কলকাতার পাশাপাশি অভিযুক্তদের গোষ্ঠী জামতাড়াতেও সক্রিয়। প্রসঙ্গত, এই জামতাড়ায় বসে দেশের বিভিন্ন প্রান্তের লোকজনকে ফাঁদে ফেলে টাকা হাতানোর অভিযোগ রয়েছে। বর্তমানে এই প্রতারণা চক্রে পা দিতে আগে থেকেই সাধারণ মানুষকে সতর্ক করছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button