Breaking Newsমহানগর

৩১শে জুলাই পুজো কমিটিদের নিয়ে বৈঠক মমতার

শারদোৎসব নিয়ে বাঙালিদের মাতামাতি বরাবরই। সকলের কাছে এক বিশেষ জায়গা দূর্গাপুজো ঘিরে। দেশের বাইরেও এর মাহাত্ম আলাদাই। প্রবাসী বাঙালিরাও দূর্গা পুজোয় মেতে ওঠেন। আর এইবার অক্টোবরের বদলে দূর্গা মা আসছেন সেপ্টেম্বরের শেষের দিকেই। তার আগেই এবার পুজো কমিটিডের নিয়ে বিশেষ বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উৎসবের প্রস্তুতি ঘিরে আগামী ৩১ জুলাই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠকে অংশগ্রহণ করবেন রাজ্যের প্রশাসনিক শীর্ষকর্তারা, কলকাতা পুরসভা, দমকল বিভাগ, সিইএসসি, পুলিশ প্রশাসন, পরিবহণ ও স্বাস্থ্য দফতরের মতো একাধিক পরিষেবা প্রদানকারী সংস্থার প্রতিনিধিরা। উপস্থিত থাকবেন রাজ্যের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারাও। প্রতি বছরের মতো এ বারও এই বৈঠক থেকে দুর্গাপুজোর অনুদানের ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। ফলে রাজ্য জুড়ে হাজার হাজার পুজো কমিটির কর্মকর্তাদের দৃষ্টি এখন ৩১ জুলাইয়ের বৈঠকের দিকেই।

দুর্গাপুজো মানেই বাঙালিদের রাট জাগা, হৈ হৈ করতে করতে প্যান্ডেলে ঘুরতে যাওয়া। তার জেরে বাড়তি চেইপ থাকে প্রশাসনও। বাড়ানো হয় পুলিশি নজরদারি। নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। কার্যত এই বৈঠকে মুখ্যমন্ত্রী পুজো কমিটির উদ্দেশ্যে একগুচ্ছ নির্দেশিকা ও একাধিক অনুরোধ জানাতে পারেন । রাজ্যের সামাজিক সম্প্রীতি বজায় রাখার দিকটি মাথায় রেখে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, বৈঠকে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ-সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধি হিসাবে দু’জন করে সদস্য উপস্থিত থাকবেন।

পুজোকে সর্বজনীন উৎসব হিসেবে তুলে ধরার বার্তাই এর নেপথ্যে বলে প্রশাসনিক সূত্রের খবর। উৎসবের দিনগুলিতে বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও নিরাপত্তা— কোনও দিকেই যাতে কোনও ঘাটতি না থাকে, তা নিশ্চিত করতেই এই বৈঠক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button