Breaking Newsআবহাওয়াআরও ≡

ঘনাচ্ছে বিপদ! দুই জেলায় লাল সতর্কতা!

বঙ্গোপসাগরে নিম্নচাপ ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে বঙ্গোপসাগরে, আগামী দু’দিনে অত্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হওয়া অফিস। দু’টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ইতিমধ্যেই রাজ্যে শুধু বজ্রপাতেই অন্তত ১৫ জনের মৃ*ত্যু হয়েছে। বর্ষা এখনও সক্রিয়। ফলে দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টি চলবে। কমবেশি বৃষ্টি হবে কলকাতাতেও।

২৫শে জুলাই বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। এই দুই জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। এ ছাড়া, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায়। এই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের বাকি সব জেলায়।

নিম্নচাপের জের। ভারী বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গতকাল রাত থেকে শুরু হয় বৃষ্টি। রাতে ভারী বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বিপর্যস্ত হয় জনজীবন। আজও (শুক্রবার) গোটা দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা ও শহরতলিতে।
আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ এদিন দুপুরে বাংলা হয়েই স্থলভাগে ঢুকবে। এই মুহূর্তে কলকাতা থেকে ১৭০ কিমি দূরে রয়েছে গভীর নিম্নচাপ। সাগরদ্বীপ থেকে নিম্নচাপের দূরত্ব ১৫০ কিমি। দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডে সরবে নিম্নচাপটি। তার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।


পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। আরও ৪ জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। জুলাই শেষেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলের বন্যা পরিস্থিতির আশঙ্কা বাড়ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button