Breaking NewsPOLITICS

‘সামনাসামনি বলুক’, মীনাক্ষি কুকথার জবাব কুণালের

গত সপ্তাহে কালীগঞ্জের উপনির্বাচনের ফলাফল প্রকাশের দিন বোমাবাজিতে এক নাবালিকার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ সভা করে সিপিএম। সেখান থেকে কুরুচিপুর্ণ ভাষায় কুণালকে বেলাগাম আক্রমণ করেন মীণাক্ষি! এই নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক বিতর্ক।

প্রতিবাদ সভা থেকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে অশ্রাব্য ভাষায় গালাগালির সেই ভিডিও রীতিমতো ভাইরাল। ওই ভিডিওতে শোনা যাচ্ছে তৃণমূল নেতার নাম উল্লেখ করে সিপিএম নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায় বলেন, “সারদাতে চুরি করেছে। নির্লজ্জ, বেহায়া। একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই ** বাচ্চাকে বসিয়ে রেখেছে। আর তার কথা শুনব”।


এই মন্তব্য অবশ্য হেসে উড়িয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, “আমরা ব্যক্তি কুৎসা করি না। রাজনীতি আমি জানি। যুক্তি দিয়ে কথা বলি। বিরোধী পক্ষ যখন যুক্তিতে পাল্লা দিতে পারে না, তখন এসব করে না”। সেইসঙ্গে মীনাক্ষীকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “সামনা-সামনি মুখোমুখি ডাকুন, কে ** বাচ্চা, সেটা প্রমাণ হয়ে যাক। দম থাকলে ** বাচ্চা কথাটা ব্যবহার করুক। যদি এক বাপের সন্তান হয়, তাহলে ব্যবহার করুক”।

তৃণমূল মুখপাত্র আরও বলেন, “মীনাক্ষি অনেক ছোট আমার চেয়ে। ও এতই উত্তেজিত যে ভাষাও সংবরণ করতে পারেনি। ওর কথার জবাব দেওয়ার ইচ্ছা, রুচি আমার নেই। কেনই বা শ্যাওড়াগাছের শাকচুন্নির কথার জবাব দেব? বরং আমি বলব, যা বলেছে খুবই আমোদের কথা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button