বইয়ের পাতায় বোনা স্বপ্ন এবার বাস্তবে, চাঁদের পাহাড় জয় নদিয়ার জ্যোতিষ্কর

বইয়ের পাতায় বোনা স্বপ্ন এবার বাস্তবে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’ উপন্যাসে শঙ্করের দুঃসাহসিক অভিযানের গল্প পড়ে অনুপ্রাণিত হয়ে চাঁদের পাহাড় জয় করল নদিয়ার ছেলে। নাম জ্যোতিষ্ক বিশ্বাস। আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করলেন তিনি।
ছেলেবেলায় প্রথম পড়েছিলেন চাঁদের পাহাড়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই উপন্যাসে শঙ্করের আফ্রিকা যাত্রা, লিওনার্দোর সঙ্গে বন্ধুত্ব, আগ্নেয়গিরি ফেটে পড়া, লায়ন্স কিলার—সবই যেন গভীর ছাপ ফেলেছিল তাঁর মনে। সেই সময়ই প্রতিজ্ঞা করেছিলেন—একদিন তিনি নিজেই যাবেন সেই রহস্যময় পর্বতের সন্ধানে।
আর ঠিক সেই পথেই হাঁটলেন তিনি। কয়েক বছর ধরে নিজেকে প্রস্তুত করেছেন শারীরিক এবং মানসিকভাবে। পাহাড়ে ট্রেকিং, অ্যাডভেঞ্চার ক্যাম্প, উচ্চতা সহনশীলতা—সবকিছুই ধাপে ধাপে রপ্ত করেছেন। এরপর গত মাসে বিমানে চেপে কলকাতা থেকে প্রথমে মুম্বাই সেখান থেকে নাইরবি যায় সে। এরপর ট্রেনে করে পৌঁছয় মুম্বাসা। এরপর শুরু হয় মূল যাত্রা। সাইকেলে করে দীর্ঘ কয়েকদিন যাত্রা করে ৫,৮৯৫ মিটার উঁচুতে মাউন্ট কিলিমাঞ্জারোর শৃঙ্গে পৌঁছয় সে।
অক্সিজেনের ঘাটতি, তীব্র ঠান্ডা, দুরূহ পথ—সব পেরিয়ে শেষে যখন পাহাড়ের মাথায় দাঁড়িয়ে নিজের সমাজ মাধ্যমে ভিডিও বানায় জ্যোতিষ্ক। সে বলে“১১ বছর ধরে মনের কোনে জমিয়ে রাখা স্বপ্ন পূরণ হল।”





