কুলগাঁওয়ে ‘অপারেশন অখল’! রাতভর গু.লির ল.ড়াইতে খত*ম ১ জ.ঙ্গি

‘অপারেশন মহাদেবে’র পর এবার ‘অপারেশন অখল’। ভূ-স্বর্গে জঙ্গি নিকেশ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। আর তাতেই মিলল সাফল্য। শনিবার সকালে কুলগাঁওয়ে ভারতীয় সেনার অপারেশনে দুই জঙ্গি নিকেশ হয়েছে বলে খবর। তবে বিস্তীর্ণ এলাকাজুড়ে এখনও তল্লাশি এবং জঙ্গি দমন অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা।
সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের অখল জেলার বনাঞ্চলে একাধিক জঙ্গি উপস্থিতির খবর পেয়েই শুক্রবার অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে ধরে শুরু হয় খানা তল্লাশি। এরইমধ্যে সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে । তারপর শুরু হয় গুলির লড়াই। তাতেই নিহত হয় এক জঙ্গি। মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয় বন্দুকও। আপাতত, সকালেও ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পাঠানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীও।
এই অপারেশন প্রসঙ্গে সমাজমাধ্যমে শনিবার সকালে সেনার তরফে জানানো হয়, ‘‘সারা রাত অবিরাম গোলাগুলি চলেছে। আমাদের সদাসতর্ক জওয়ানেরা গুলির মাধ্যমেই তার জবাব দিয়েছেন। যোগাযোগ বজায় রেখে ফাঁদ আরও শক্ত করেছেন। এখনও পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। অভিযান চলছে।’’
প্রসঙ্গত, সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলার ৩ জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। এই অপারেশনে সুলেমান, আফগান এবং জিবরান নামে তিন জঙ্গিকে নিকেশ করা হয়। পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায় এই তিনজনই যুক্ত ছিল।





