বিমানের ল্যান্ডিং গিয়ারে আ*গুন! অল্পের জন্য প্রা.ণ বাঁচল ১৭৩ জন যাত্রীর

ফের বিমান বিভ্রাট! এবারের ঘটনাস্থল আমেরিকা। শনিবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ানের সময়ে মার্কিন এয়ারলাইন্সের AA3023 বিমানটি ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। শেষপর্যন্ত অবশ্য সবাইকেই নিরাপদে বিমানটি থেকে বের করে আনা সম্ভব হয়েছে।
জানা গিয়েছে, বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি ডেনভার বিমানবন্দরে দাঁড়িয়েছিল। টেক অফের ঠিক আগে আচমকাই আগুন ধরে যায় বিমানের ল্যান্ডিং গিয়ারে। সঙ্গে সঙ্গে গলগল করে কালো ধোঁয়া বেরিয়ে রানওয়ে ঢেকে যায়। স্বাভাবিক ভাবেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি বেঁধে যায়। কিন্তু কর্তৃপক্ষের দক্ষতায় শেষপর্যন্ত ১৭৩ জন যাত্রীকে বিমান থেকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। বেরিয়ে আসেন উড়ানের ৬ ক্রু সদস্য। তবে এই সময় কর্মকর্তাদের মধ্যে একজনের সামান্য চোট লাগার কথা জানা গিয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে প্রকাশিত বিবৃচিতে বলা হয়েছে, রানওয়েতে থাকাকালীন দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলে ৫ যাত্রী অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ বিকেল ৫ টা ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয় ৷ মার্কিন বিমান সংস্থার তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, মূলত, রক্ষণাবেক্ষণে ত্রুটি থাকায় ল্যান্ডিং গিয়ারের টায়ারে সমস্যা তৈরি হয় ৷ তবে, সকল যাত্রী এবং বিমান কর্মীরা সুরক্ষিত রয়েছেন ৷
অপরদিকে বিমানের এক যাত্রীকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। বিমান থেকে নিজের সন্তান নয় আগে নিজের লাগেজ বের করতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। ভাইরাল ওই ভিডিওতে দেখা গিয়েছে, কীভাবে বাচ্চাটির ঘাড় ধরে রেখে একহাতে লাগেজ নিয়ে নামার চেষ্টা করছেন ওই ব্যক্তি। দ্রুত ভারসাম্য না রাখতে পেরে তিনি উলটে পড়েও যান।





