আংশিক মেঘলা আকাশ,হতে পারে কি বৃষ্টি ?

রবিবার সকাল থেকেই আকাশের মুখ উজ্জ্বল। ভোররাতে বৃষ্টি হলেও সকালে আকাশে দেখা দিয়েছে সূর্যদেবের । আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া? পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২ দিন রাজ্যের ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ-ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারমধ্যে অতি ভারী বৃষ্টির তাণ্ডব চলবে ৬টি জেলায়। সেখানেই হলুদ সতর্কতা জারি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে ভারত ও বাংলাদেশ সংলগ্ন উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যার জেরে হতে পারে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী ও পশ্চিমের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, মধ্যপ্রদেশে মৌসুমী বায়ুর প্রকোপ। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি, ২ ২৪ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গী হতে পারে ৩০-৪০কিমি বেগে ঝোড়ো হওয়া। দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে। মুর্শিদাবাদ, নদিয়া জেলা ছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি চলবে সোম ও মঙ্গলবার। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি। উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় বৃষ্টির পরিমাণ জারি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে।





