Breaking Newsরাজ্য

রাজ্যে ফের ভ.য়াবহ বি.স্ফোর.ণে উড়ল বাড়ি, মৃ.ত ১

রাজ্যে ফের ভয়াবহ বিস্ফোরণ পরিত্যক্ত বাড়িতে। কেঁপে উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রাজুয়া গ্রাম । শুক্রবার রাতে পর পর বোমা বিস্ফোরণের জেরে ভেঙে পড়ল একটি বাড়ি । ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে খবর । আহত হয়েছেন আরও তিনজন । তাদের মধ্যে একজনকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে । বাকি দুই আহত ব্যক্তি পলাতক ।

সূত্রের খবর , ওই গ্রামে গতকাল, রাতে বোমা বাঁধার কাজ হচ্ছিল। এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে বোমা বাঁধার সময়েই বিস্ফোরণ হয়। যার ফলে কেঁপে ওঠে গোটা গ্রাম। বিস্ফোরণের শব্দ শুনেই ওই পরিত্যক্ত বাড়ির দিকে ছুটে যান এলাকার বাসিন্দারা। তখনই তারা দেখতে পান, ওই পরিত্যক্ত বাড়ি থেকে কয়েকজন ছুটে পালাচ্ছে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের অভিঘাতে উড়ে যায় ওই বাড়ির অ্যাসবেসটসের চাল, ভেঙে পড়ে পাঁচিল। পর পর বোমা বিস্ফোরণে গুঁড়িয়ে যায় ঘরের দেওয়ালও।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। মৃত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। যদিও তার নাম পরিচয় এখনও জানা যায়নি। আহত তুফান চৌধুরীকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় ৷ ঘটনার পর থেকেই বাকি দুই আহত ইব্রাহিম শেখ ও সফিক মণ্ডল পলাতক । তবে তুফান চৌধুরী এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে পরিচিত ।

তবে পুলিশের অনুমান, ওই বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল । সেই সময় ঘটে এই বিস্ফোরণ । বিষয়টি নিয়ে কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, “ঘটনার তদন্ত চলছে । কীভাবে ঘটনা ঘটল, এর পিছনে কারা জড়িত সব তদন্ত করে দেখছে পুলিশ । এলাকা ঘিরে রাখা হয়েছে ৷”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button