দেশ

বিহারে ভোটার তালিকা থেকে বাদ ৬৫ লক্ষ নাম, জাতীয় কমিশনের কাছে জবাব তলব শীর্ষ আদালতের!

বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম। এই নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহলে। সেই নিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। মঙ্গলবার সেই মামলার শুনানিতে কমিশনকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শনিবারের মধ্যে কমিশনের বক্তব্য তলব করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১২ অগাস্ট। তার মধ্যে কমিশনকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট।

অভিযোগকারী অ্যাসোসিয়েশনের দাবি কেন ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে, তা কমিশন জানাচ্ছে না। বাদ যাওয়া ব্যক্তিরা মৃত না অন্য কোথাও চলে গিয়েছেন, তাও নির্দিষ্ট করে জানা যাচ্ছে না। ব্লক স্তরে ওই তালিকা দেওয়া হয়নি। তাছাড়া বুথ স্তরের অফিসারদের সুপারিশ অনুযায়ী নাম বাদ বা যুক্ত করা হয়েছে কী না, সেই বিষয়েও স্বচ্ছতা নেই বলেও সওয়াল করা হয় অভিযোগে।

অপরদিকে মামলাকারী ভুল তথ্য পেশ করেছে বলে দাবি করে নির্বাচন কমিশন। কমিশনের আইনজীবী দাবি করেন, খসড়া ভোটার তালিকা প্রকাশ করার আগেই তা রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়েছে। তিনি আদালতে বিচারপতির সামনে বলেন, “এই খসড়া তালিকা সকল নাগরিকের কাছে সহজলভ্য করাটাই আমাদের লক্ষ্য। আমরা দেখাতে পারি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ওই তালিকা দেওয়া হয়েছে।”

এই প্রসঙ্গে বিচারপতি সূর্য কান্ত স্পষ্টভাবে জানান, “নির্বাচন সংক্রান্ত কোনও বড়সড় পরিবর্তনের আগে নিয়ম অনুযায়ী সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সেই তথ্য জানানো কমিশনের কর্তব্য।” তিনি আরও বলেন, “ভোটার তালিকা শুধুমাত্র প্রশাসনিক নথি নয়, এটি মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষার অন্যতম মাধ্যম। তাই এই ধরনের ব্যাপক পরিবর্তনে স্বচ্ছতা থাকা অপরিহার্য।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button