Breaking Newsরাজ্য

জঙ্গলমহলে ফের আত.ঙ্ক! গড়বেতায় রেললাইনে বি.স্ফোর.ণ!

জঙ্গলমহলে ফের আতঙ্ক! রবিবার গড়বেতায় রেল লাইনে বিস্ফোরণ। অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য এলাকায়। অপরদিকে নেপথ্যে মাওবাদী যোগ আছে বলে মনে করছেন তদন্তকারীরা।

সুত্রের খবর, রবিবার ভুবনেশ্বর থেকে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস যাওয়ার সময়ে গড়বেতা স্টেশন সংলগ্ন শিলাই হল্টের কাছে জোরালো শব্দ হয়। তার পরেই থেমে যায় ট্রেন। সঙ্গে সঙ্গে রাজধানীর গার্ড ও চালক যোগাযোগ করেন পিয়ারডোবা স্টেশনে। এসে পৌঁছয় রেলপুলিশ। সঙ্গে স্নিফার ডগ। কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলও বন্ধ রাখা হয় বলে খবর।

এর পরেই আদ্রা ডিভিশনের রেল পুলিশ ঘটনাস্থলে যায়। রেল লাইনে সাদা পাউডারের মতো জিনিস পাওয়া যায়। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। খড়্গপুর রেল পুলিশ সূত্রে খবর, বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। সোমবার ফরেন্সিকের টিম ঘটনাস্থলে যাচ্ছে। যে হেতু জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের শহিদ সপ্তাহের শেষ দিনে এই ঘটনা, নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে চাইছে না রেল পুলিশ।

প্রসঙ্গত, নকশাল নেতা চারু মজুমদারের ৫৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ জুলাই থেকে শুরু হয়েছিল সিপিআই শহিদ সপ্তাহ। রবিবার ছিল তার শেষ দিন। সে দিনই আইইডি বিস্ফোরণে ওডিশায় রেলের এক ট্র্যাকম্যান নিহত হন। আহত হন আরও এক রেলকর্মী। ওডিশা-ঝাড়খণ্ড সীমানায় রেলওয়ে ট্র্যাকে পাতা ছিল আইইডি। সেই দিনই গড়বেতার কাছে এই ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button