Breaking Newsরাজ্য

আবারও বনদফতরের পাতা ফাঁদে পা

#Jalpaiguri #Dooars #Tiger #Caged #Bengalinews #Banglanews #Skynewsbangla #Digitalmedia #Latest #Update #Trending

ডুয়ার্সের চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাঘ। বুধবার ডুয়ার্সের কলাবাড়ি চা বাগানে খাঁচাবন্দি হয় একটি চিতাবাঘ। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই চা বাগান সংলগ্ন শ্রমিক মহল্লায় চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছিল। এমনকি সন্ধ্যার পরেই এলাকায় ঢুকে বাড়ি থেকে তুলে নিয়ে যাচ্ছিল ছাগল, শুকর। এরপর স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে বনদফতরের পক্ষ থেকে খাঁচা বসানো হয়। এরপর এদিন সকালে চিতাবাঘের গর্জন শুনতে পান স্থানীয়রা। কাছে গিয়ে দেখা যায় খাঁচাবন্দি হয়েছে চিতাবাঘটি ।

চিতাবাঘটি খাঁচা বন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি স্কোয়াডের বনকর্মীরা। বনর্কর্মীরা এসে খাঁচা সহ চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায়। চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ থাকলে সেটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button