রাজ্য

মাই ইলেভেন সার্কেলে টিম বানিয়ে ৪ কোটি টাকার মালিক এক যুবক

চায়ের দোকানে বসে গেম খেলে ৪ কোটি টাকার মালিক এক যুবক। ঘটনাটি ঘটে নদীয়ার মাজদিয়া এলাকার। সূত্রের খবর উত্তর ২৪ পরগনার বাগদার যুবক আনন্দ মণ্ডল নদীয়ার মাজদিয়ার এক আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। গাড়ি খারাপ হয়ে যাওয়ায় গ্যারেজে গাড়িটি সারাতে দিয়ে মাজদিয়ার একটি চায়ের দোকানে বসে আইপিএলের মাই ইলেভেন সার্কেলে টিম তৈরি করে। কিছু সময় অতিক্রম করার পর হঠাৎই ঘুরে যায় তার ভাগ্যের চাকা। উইনার হিসাবে পেয়ে যায় ৪ কোটি টাকা।

স্বাভাবিক পরিস্থিতিতে আবেগ ধরে রাখতে পারিনি আনন্দ মন্ডল, প্রথমে মনের মধ্যে আতঙ্ক হলেও পরবর্তীতে সকলকে বিষয়টি জানালে, তার সমস্ত নথিপত্র নিয়ে ব্যাংকে যোগাযোগ করলে বর্তমানে ওই যুবক ৪ কোটি টাকার মালিক। তার একাউন্টে যায় সমস্ত টাকা। এখন আকাশছোঁয়া স্বপ্ন তার । সে ভাবতেই পারিনি তার ভাগ্যের চাকা এইভাবে ঘুরে যাবে। এটাকেই বলে ভাগ্যে থাকলে কিনা হয়। বর্তমান সমাজের কত মানুষ আর্থিক দারিদ্র্যতায় দিন কাটাচ্ছেন, আর সেখানে আইপিএলের মত একটি আন্তর্জাতিক টুর্নামেন্টের সুবিধা উপভোগ করে কয়েক মিনিটের পরিশ্রমে সহজেই পেয়ে গেল ৪ কোটি টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button