Blog
রাজ্যে শুরু প্রাক বর্ষার বৃষ্টি,বাংলার আকাশে ঘনাচ্ছে কালো মেঘ!
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এবং নিম্নচাপের কারণে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনায় উপকূলবর্তী এলাকায়। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা।সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলবর্তী এলকায় সমুদ্র উত্তাল হতে পারে। বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে এবার আগাম বর্ষার সম্ভাবনা প্রবল। কেরলে বর্ষা এসেছে। অনুকূল পরিস্থিতি থাকলে দুই থেকে এক দিনের মধ্যেই রাজ্যে বর্ষা আসতে পরে।





