Breaking Newsক্রিকেটখেলা

টেস্ট ড্র, সিরিজে এগিয়ে ইংল্যান্ড!

ইংল্যান্ডের 669 রানের বিরাট রানের সামনে অসাধারণ ব্যাটিং উপহার টিম ইন্ডিয়ার। টেস্ট জিততে না পারলেও, ম্যাঞ্চেস্টারে ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিলেন ভারতের দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।

শুভমান গিলের সেঞ্চুরি, ও কেএল রাহুলের 90 রানের ইনিংসের পরেও, একটা সময় মনে হচ্ছিল টেস্ট জিতে নিতে পারেন ইংল্যান্ড। কিন্তু ইংল্যান্ডের জয়ের পথে বাধা হয়ে দাঁড়ান জাদেজা ও ওয়াশিংটন। সহজেই ইংল্যান্ডের রান অতিক্রম করে এগিয়ে যায় ভারত। তবে এরপর টেস্ট জয় যে সম্ভব নয় সেটা স্পষ্ট বুঝে গিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আর তাই খেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের ১৫ ওভার আগে হঠাৎই ড্রয়ের প্রস্তাব দেন বেন স্টোকস। তখন শতরানের কাছে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর।


জাদেজা ৮৭ ও ওয়াশিংটন ৮০ রানে ব্যাট করছেন।জাদেজা ও ওয়াশিংটনের সেঞ্চুরি বানচাল করতেই এই পরিকল্পনা করেন ইংরেজ অধিনায়ক। কিন্তু তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেন ভারতের দুই ব্যাটার। সেটা দেখে ইংল্যান্ডের উইকেটরক্ষক জেমি স্মিথ আম্পায়ারদের কাছে অভিযোগ করেন যে আলো কমে গিয়েছে। সেই অভিযোগে পাত্তা দেননি আম্পায়ারেরা। তাঁরা খেলা চালিয়ে যেতে বলেন। বাতিস্তম্ভের আলো জ্বালিয়ে দেওয়া হয়। ভারত ড্রয়ে রাজি না হওয়ায় হ্যারি ব্রুকের হাতে বল তুলে দেন স্টোকস।

অপর প্রান্তে ছিলেন জো রুট। ভাবখানা এমন, যাও তাড়াতাড়ি শতরান করে খেলা শেষ করো। সেই সুযোগ নেন জাদেজারাও। দ্রুত চার-ছক্কা মেরে দু’জনেই শতরান করেন। তাঁরা যাতে বড় শট মারতে পারেন, তার জন্য ফিল্ডারদেরও ৩০ গজ বৃত্তে ঢুকিয়ে দিয়েছিলেন স্টোকস। ভারতের দুই ব্যাটারকে বড় শট মারার কথাও বলছিলেন তিনি। স্টোকসের এই মনোভাবেরই সমালোচনা হচ্ছে স্যোশাল মিডিয়ায়। আর জাদেজা ও ওয়াশিংটন সেঞ্চুরি করার পরেই ইংল্যান্ডের প্রস্তাব মেনে নিয়ে টেস্ট ড্র করে মাঠ ছেড়ে আসে ভারত। ১০১ রানে অপরাজিত ওয়াশিংটন সুন্দর, ১০৭ অপরাজিত জাদেজা। তবে চতুর্থ টেস্ট ড্র হওয়ায় টেস্ট সিরিজে ২-১ এগিয়ে থাকল ইংল্যান্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button