জঙ্গি হামলার আগে পহেলগাঁওয়ে ছিলেন গুপ্তচর জওয়ান!

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। তাঁকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।পহেলগাঁও কাণ্ডের কিছু দিন আগে পর্যন্তও সেখানে কর্তব্যরত ছিলেন পাকিস্তানের হয়ে চরবৃত্তি করার অভিযোগে ধৃত সিআরপিএফ জওয়ান। এক বিশেষ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ধৃত মতিরাম জাট সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। পহেলগাঁওয়ে বাহিনীর ১১৬ নম্বর ব্যাটেলিয়নে ছিলেন তিনি। তবে জঙ্গিহানার কিছু দিন আগে বদলি হয়ে যান। অভিযুক্ত ওই জওয়ানকে ইতিমধ্যে বাহিনী থেকে বহিষ্কার করেছে আধাসেনা।

ক বিশেষ সংবাদমাধ্যম দাবি করেছে ১৭ এপ্রিল পহেলগাঁও থেকে অন্যত্র বদলি করা হয় তাঁকে। ঘটনাচক্রে, মতিরামের বদলির কয়েক দিন পরেই ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। জঙ্গিদের হত্যালীলায় মৃত্যু হয় ২৬ জনের, যাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক।অভিযোগ, ২০২৩ সাল থেকেই নিরাপত্তা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিতেন মতিরাম। এ জন্য পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের থেকে মোটা অঙ্কের ‘পারিশ্রমিক’ও পেতেন তিনি।





