Breaking NewsPOLITICSরাজ্য

খেজুরিতে দুই ব্যাক্তির অস্বাভাবিক মৃ*ত্যু! খু*নের অভিযোগ তুলে সোমবার বন্ধের ডাক শুভেন্দুর

খেজুরিতে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্রমেই চরছে পারদ। দুর্ঘটনা নয় খুন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই নিয়ে সোমবার খেজুরিতে বন্ধ ডেকেছেন তিনি। সেক্ষেত্রে সপ্তাহের প্রথম দিনে থাকছে ভোগান্তির আশঙ্কা।

সূত্রের খবর, সাংস্কৃতিক অনুষ্ঠানে অস্বাভাবিক মৃত্যু দুই ব্যক্তির। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। মৃতদের নাম সুজিত দাস, বয়স ২৩ ও চন্দ্র পাইক, বয়স ৬৫। সুজিত পূর্ব ভাঙনমারি গ্রামের বাসিন্দা। চন্দ্র ঝাঁটিহারি এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে জনকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই উপস্থিত ছিলেন দুজন। অনুষ্ঠানে তাঁদের অস্বাভাবিক মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় খেজুরি থানার পুলিশ। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। মৃতদের পরিবারের দাবি, দু’জনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। যদিও অনুষ্ঠানের আয়োজকদের দাবি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দু’জনের।

শনিবার সকালে এলাকায় যান নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু। তিনি বলেন, ‘‘খুন যে হয়েছে, এতে কোনও সন্দেহ নেই। এটা পরিষ্কার ‘মার্ডার কেস।’ রাজ্য সরকারের হাসপাতালে ময়নাতদন্ত হলে কোনও আপত্তি নেই। তবে কেন্দ্রীয় হাসপাতালের কোনও চিকিৎসককে থাকতে দিতে হবে। তা ছাড়া ময়নাতদন্তের সময় পরিবারের লোকজনকে থাকতে দিতে হবে।’’

এছাড়া আগামী সোমবার খেজুরিতে বন্ধের ডাক দিয়েছেন তিনি। জনকা থেকে বিদ্যাপীঠ মোড় পর্যন্ত মিছিলেও উপস্থিত থাকবেন শুভেন্দু। তবে সপ্তাহের প্রথম দিনেই বন্ধ ও বিক্ষোভ কর্মসূচির কারনে মাথায় হাত সাধারণ মানুষের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button