Breaking Newsআবহাওয়া

শহীদ দিবসে ভিজবে মহানগর

ফের ভিজবে মহানগরী। আজ দক্ষিনবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহানগরী তিলোত্তমায়। আজ দিনভর কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহানগরী তিলোত্তমায়। আজ দিনভর কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে। দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার বিভিন্ন এলাকায়। তবে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে আজ ও আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ রবিরার থেকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। রবিবার দুপুরের পর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button