Breaking Newsরাজ্য

“আমাদের দিঘায় এবার রথ এসেছে”, ‘বকুলতলা’ র পর এবার ভাইরাল দিঘার মেলার গান

সোশাল মিডিয়া এখন ‘বকুলতলা’ র ঝড় । সকলেই যেন চলেছেন ‘মেলা’ দেখতে। নেটপাড়ার অলিগলি পেরিয়ে এখন রাজনৈতিক মহলের অন্দরেও এখন ‘বকুলতলা’ র ঝড় চলছে । দিঘার রথের প্রচারে অনির্বাণ ভট্টাচার্যদের ‘হুলিগানিজম’ ব্যান্ডের সেই গানকেই কাজে লাগাল রাজ্যের শাসক শিবির।

রবিবার তৃণমূলের অফিসিয়াল X হ্যান্ডেলে ২৭ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। যে ভিডিওতে দিঘার রথযাত্রার ছবি তুলে ধরা হয়েছে। ভিডিওর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ‘মেলার গান’। সেটি হল, “আমাদের দিঘায় এবার রথ এসেছে। বসেছে মেলা। ঘুরতে যাব আমি তুমি।” সুর তাল একই । শুধু কিছু শব্দের অদলবদল। তৃণমূলের শেয়ার করা এই ভিডিও স্বাভাবিকভাবেই তোলপাড় করেছে সোশাল মিডিয়ায় । ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে ছোট্ট ভিডিওটি। হু হু করে বাড়ছে ভিউ।

গত অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে সমস্ত নিয়মকানুন মেনে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। আর তারপর এই প্রথমবার সৈকতনগরীতে হবে রথযাত্রা। আগামী ২৭ জুন রথযাত্রা। তার জন্য ইতিমধ্যে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে দিঘার জগন্নাথ মন্দিরে। গত ১২ তারিখ স্নানযাত্রার পর আপাতত জগন্নাথদেবের মূর্তি দর্শন বন্ধ। তাই ভক্ত সমাগম কিছুটা কম। আর এই সুযোগেই যাবতীয় প্রস্তুতি পর্ব সারতে ব্যস্ত মন্দির কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button