Breaking NewsPOLITICSআরও ≡মহানগররাজ্য

নবান্ন অভিযানে পুলিশ কনস্টেবলকে মারধর, গ্রেফতার জগদ্দলের বাসিন্দা

নবান্ন অভিযানে পুলিশের এক কনস্টেবলকে মারধরের ঘটনায় উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা এক যুবককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার ওই যুবককে কলকাতার নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলার সঙ্গে ধৃতের সরাসরি যোগ রয়েছে বলে দাবি পুলিশের।

সূত্রের খবর, ধৃতের নাম চন্দন গুপ্ত। ৪০ বছর বয়সি ওই যুবক জগদ্দলের বাসিন্দা। ঘটনার দিনের বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে চন্দনকে শনাক্ত করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট ও বেন্টিঙ্ক স্ট্রিটের সংযোগস্থল থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গত ৯ অগস্ট এক কনস্টেবলকে মারধরের ঘটনায় ওই যুবক সরাসরি যুক্ত ছিলেন বলে দাবি পুলিশের। ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া এবং ইচ্ছাকৃত ভাবে আঘাত করার মতো একাধিক অভিযোগ রয়েছে। মামলা দায়ের হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ (১), ১২১ (২) এবং ৩ (৫) ধারায়।

প্রস্নগত, আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনার একবছর কাটলেও যথাযথ বিচার মেলেনি বলে অভিযোগ তুলে গত ৯ আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন অভয়ার বাবা-মা। গত শনিবার একদিকে পার্ক স্ট্রিট, অন্যদিকে সাঁতরাগাছিতে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। পার্ক স্ট্রিটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অবস্থান বিক্ষোভে শামিল হওয়া বিজেপি কর্মীরা পুলিশের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়েন। সেখানে ছিলেন অভয়ার মা-বাবাও। ধস্তাধস্তিতে অভয়ার মা জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button