ধসের মুখে টানা ৫ ঘন্টার ল.ড়াইয়ের পর জী.বিত ফিরলেন তরুণী!

হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর কোলে ঢোলে পরেও ফিরে এলেন এক মহিলা। ধসে আটকে প্রায় ৫ ঘন্টা ধরে। তারপর অবশেষে প্রাণ ফিরল তরুণীর। ভেবেছিলেন হয়তো আর বাঁচবেন না। তবে শেষ পর্যন্ত মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে এলেন ওই তরুণী। ধসে চাপা পরে যায় ম্যানেজ নাম এক তরুণী। সেই সময় নিঃস্বাস টুকু নেওয়ার জায়গা ছিল না। শুধু প্রবল বাঁচার ইচ্ছেই তাকে পৃথিবীর বুকে ফেরত আনে। পরিবারের লোকজন টানা ৫ ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে. অবশেষে মাটির এক ছোট্ট ফাঁক থেকে দেখা যায় ওই তরুণীকে । মাটি-কাদার ভিতর থেকে ওপরে উঠতে দেখে তাঁর মা-বাবা অবশেষে মাটি থেকে তাঁকে টেনে বের করে আনেন।
প্রকৃতির সৌন্দর্যে পরিপূর্ন হিমাচল প্রদেশ। কিন্তু বর্তমানে সেই হিমাচল প্রাকৃতিক বিপর্যয়ের কবলে। লাগাতার ২০ দিন ধরে বিরাট ঝড় ঝঞ্জার মধ্যে দিয়ে যাচ্ছে হিমাচলের একাধিক এলাকা। এই প্রাকৃতিক দুর্যোগ প্রাণ কেড়েছে ৮৫ জনের। নিখোঁজ ৩৪ জন। কমপক্ষে ১২৯ জন আহত হয়েছে হিমাচলের প্রাকৃতিক বিপর্যয়ে। তবে এখনই যে হিমাচল বেরিয়েছে এই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে তা কিন্ত নয়। কারণ এখনো একটানা ভাবে চলছে এই প্রাকৃতিক বিপর্যয়। যেখানে ক্ষয়ক্ষতির পরিমান বিপুল।
গোটা হিমাচল জুড়ে এখন সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি আরও উত্তেজনাময় হতে পারে। সিমলা, কাংড়া, কুল্লু, চাম্বা, লাহৌল-স্পিতি সহ অন্যান্য জেলাতেও বজ্রপাত ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নাগাল্যান্ড, আসাম, মণিপুর-সহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও জলবন্দি পরিস্থিতি।
অন্যদিকে ‘অপারেশন জল রাহাত ২’ চালাচ্ছে সেনা। যেই অপারেশনের মাধ্যমে ৪০টি ত্রাণ দল মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৩৮৭০ জনকে উদ্ধার করা হয়েছে। ১,৩৬১টি খাবারের প্যাকেট বিতরণ। ১৫,৪২১টি জলের বোতল সরবরাহ করা হয়েছে। ২,০৯৫ জনকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে সেনার তরফে।





