Breaking Newsবিদেশ

ইউক্রেনের ড্রোন হা.ম.লার বদলা নিতে পাল্টা আক্রমণ করল রাশিয়া

এ সপ্তাহে রাশিয়াতে শতাধিক ড্রোনের মাধ্যমে হা.ম.লা চালিয়েছিল ইউক্রেন। সেই হা.ম.লা.য় রাশিয়ার একাধিক যুদ্ধঘাঁটিরও ক্ষয়ক্ষতির ছবি সামনে আসে। রাশিয়া ও ক্রিমিয়ার সংযোগকারী ব্রিজেও বিস্ফোরণ ঘটায় ইউক্রেন। এই হা.ম.লা.র জবাব দেওয়ার কথা আগেই জানিয়েছিল রাশিয়া। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের সময়ও পাল্টা হা.ম.লা.র কথা জানিয়ে দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই হা.ম.লা.র.ই সাক্ষী থাকতে হলো ইউক্রেনবাসীদের।

শুক্রবার রাত থেকেই ইউক্রেনের বিভিন্ন প্রান্তে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে রাশিয়ার ড্রোন। অতর্কিতে আঘাত হানে বিভিন্ন রকমের মি.সা.ই.ল। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে ইউক্রেনের স্টেট এমার্জেন্সি সার্ভিস। এই হা.ম.লা.য় অন্তত ৬ জনের মৃ.ত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৮০ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি এই রাশিয়ান অ্যাটাককে তিন বছর ধরে চলা যুদ্ধের মধ্যে সবথেকে হা.ম.লা বলে চিহ্নিত করেছেন। এয়ারফোর্স জানিয়েছে, রাশিয়া ৪০৭টি ড্রোন, ৬ ব্যালেস্টিক মিসাইল, ৩৮টির বেশি ক্রুজ় মিসাইল এবং একটি অ্যান্টি রেডার মিসাইলের মাধ্যমে হা.ম.লা করেছে। মোট ৪৫২টি হা.ম.লা.র মধ্যে ৪০৬টি হামলা রুখে দেওয়ার দাবিও করেছে ইউক্রেনের এয়ারফোর্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button