Breaking Newsঅন্যান্যমহানগররাজ্য

কাউন্সিলর না এলে চলবে অবরোধ

বর্ষা এখনো আসেনি। কিন্তু, তার আগেই স্বল্প বৃষ্টিতেই বেহাল দশা রাস্তার। দীর্ঘদিন রাস্তা সারাইয়ের দাবি জানালেও হয়নি সুরাহা। অবশেষে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের। উত্তেজনার সৃষ্টি উত্তর দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাদিয়াটি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার যা অবস্থা তাতে চলাচল ওষ্ঠাগত। যে কোনও সময় হয়ে যেতে পারে দুর্ঘটনা। প্রায় দু’বছরেরও বেশি সময় ধরে এই বেহাল দশা। কিন্তু বারবার প্রশাসনকে জানিয়ে হয়নি কোনও লাভ। ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা।

ফলে এলাকার লোকজন কাদিহাটি রোডে বিক্ষোভ দেখায়। সকাল থেকেই ব্যাপক যানজট তৈরি হয় এলাকা জুড়ে। নারায়নপুর থানার পুলিশ  ঘটনাস্থলে আসে। স্থানীয় বিক্ষোভকারীদের দাবি, উত্তর দমদম পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক বিশ্বাস না আসা পর্যন্ত চলবে বিক্ষোভ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button