Breaking NewsPOLITICSদেশ

ডাস্টবিন থেকে উদ্ধার নরকঙ্কাল! চাঞ্চল্য চুঁচুড়ায়

রাস্তার পাশে ডাস্টবিন থেকে উদ্ধার নরকঙ্কাল। বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ায়। তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে হুগলির চুঁচুড়া পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কামারপাড়ার দাসপাড়ায় রাস্তার পাশে ওই ডাস্টবিন পরিষ্কার করেন পুরকর্মীরা। তখনই একটি প্যাকেট তুলতে গিয়ে দেখেন কঙ্কালের খুলি বেরিয়ে আসে। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেখে প্লাস্টিকের ওই প্যাকেটের ভিতরে শরীরের বাকি অংশের হাড়গোড় ভরা রয়েছে। নরকঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

পুলিশ ইতিমধ্যে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। তার মাধ্যমে হয়তো কোনও তথ্যপ্রমাণ পাওয়া যেতে পারে বলেই মনে করছেন তদন্তকারীরা। এই বিষয়ে সাফাইকর্মীদের সুপারভাইজার বলেন, “বৃহস্পতিবার সকালে সাফাইকর্মীরা ফোন করে বলেন আসতে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ নরকঙ্কাল উদ্ধার করে।”

এই প্রসঙ্গে এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন, “আচমকা খবর পেলাম ডাস্টবিনে নোংরার মধ্যে নরকঙ্কাল পড়ে রয়েছে। কাছে থাকি তাই খবর পাওয়ামাত্রই দাসপাড়ায় চলে আসি। এসে দেখলাম নোংরার মধ্যে নরকঙ্কাল পড়ে রয়েছে। সম্ভবত রাতে ফেলে গিয়েছে কেউ। সকালে ফেললে তো সকলে দেখতে পেত।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button