হাওড়ার আলমপুর পিচ কারখানায় বি.ধ্বং.সী আ.গুন

রাজ্যে একের পর এক অগ্নিকান্ডর ছবিতে অতিষ্ট রাজ্যবাসী। এর আগেও পার্ক স্ট্রিটের অগ্নিকান্ড থেকে শুরু করে বড়বাজারে আগুন লাগার ঘটনা দেখেছে রাজ্যের মানুষ। বিপুল ক্ষয়ক্ষতি, নয়া নিয়ম, তারপরেও আবারও অগ্নিকাণ্ডের ঘটনা রাজ্যে। আজ সকালেই হাওড়ার আলমপুরে একটি পিচ্ কারখানায় ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। মুহূর্তেই আকাশ ঢেকে যায় কালো ধোঁয়ায়। তরিঘরি খবর দেওয়া হয় দমকলে। দমকলের একাধিক ইঞ্জিন এসে উপস্থিত হয় এলাকায়। যুদ্ধকালীন পরিস্থিতিতে আগুন নেভানোর চেষ্টা চালায় দমকলবাহিনী। অন্যদিকে তাদের সাহায্যে এগিয়ে আসে সাধারণ মানুষেরাও।
ঘটনা সম্পর্কে জানা যায়, হাওড়ার আলমপুরের এই পিচ কারখানাটি বহু বছর পুরোনো। প্রত্যেকদিনের মতোই আজ সকালে কাজ চলছিল ওই পিচ্ কারখানায়। হঠাৎই ওই কারখানায় আগুন দেখা যায়। উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়।
আগুনের লেলিহানশিখা এতটাই বেশি ছিল যে মুহূর্তেই আতঙ্কের সৃষ্টি হয় কারখানায় কর্মরত শ্রমিকদের মধ্যে। একইসঙ্গে আশেপাশে থাকা স্থানীয়দের মধ্যেও। খবর দেওয়া হয় দমকলে, তড়িঘড়ি দমকলের ৪টি ইঞ্জিন এসে উপস্থিত হয়। পরে আগুনের লেলিহানশিখা নিয়ন্ত্রণে না আসলে ইঞ্জিনের পরিমান বাড়ানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমত বেগ পেতে হয় দমকলকে। অন্যদিকে কিভাবে এই আগুন লাগলো সেই প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে পিচ কারখানার শ্রমিক ও এলাকারবাসীর মাথায়। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই এই অগ্নিকান্ড।
তবে এখনো পর্যন্ত অন্যকোনো কারণে এই অগ্নিকান্ড কি না তও খতিয়ে দেখা হচ্ছে। তবে রাজ্যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমত আতঙ্কে সাধারণ মানুষেরা। এর আগেও বিভিন্ন অগ্নিকাণ্ডের শিকার হয়েছে রাজ্যের মানুষ সহ ভিন রাজ্য থেকে এই রাজ্যে ঘুরতে আসা প্রবাসীরাও। বিভিন্ন অগ্নিকান্ড তারপরেই প্রশাসনের নানা নতুন নিয়মাবলী, কিন্তু তারপরেও একের পর এক অগ্নিকান্ড। হাওড়ার একাধিক অগ্নিকান্ডর ছবি দেখেছে হাওয়াবাসীও। কিন্তু আরো একটি অগ্নিকান্ডে আতঙ্কিত সাধারণ মানুষ।





