Breaking Newsক্রিকেটখেলা

৪ উইকেট হারিয়ে ফের চাপে ভারত!

ভারত ইংল্যান্ড টেস্টে থ্রিলারে ভরা লড়াই। একবার ইংল্যান্ডের পাল্লা ভারি হচ্ছে তো একবার ভারতের। সমানে সমানে টক্কর দিচ্ছে দুই দলই। যার ফলে প্রথম ইনিংস টাই হয়ে যায়। দুই দলই তোলে ৩৮৭। ফলে দ্বিতীয় ইনিংসে আবার নতুন করে লড়াই শুরু হয়। তবে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের বোলিংয়ের সামনে দ্রুত আউট হয়ে যায়।

ইংল্যান্ডের দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন জো রুট। সেভাবে কেউই নজর কাড়তে পারলেন না। ঘূর্ণির যাদু দেখিয়ে একাই ৪ উইকেট তুলে নেন ওয়াশিংটন সুন্দর। ২ টি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও সিরাজ। ১৯২ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে ব্রান্ডন কার্স, জোফ্রা আর্চারদের বলের সামনে একপ্রকার নাজেহাল অবস্থা হয়ে যায় ভারতের। ০ তে ফিরে যান যশস্বী জয়সওয়াল, ১৪ করুন নায়ার। ৬ রানে অধিনায়ক শুভমান গিলকে ফিরিয়ে দেন কার্স। দিনের শেষে ১ রানে বেন স্টোকসের বলে বোল্ড হয়ে যান আকাশদীপ। দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৫৮।

শেষ দিনে আজ টেস্ট জয়ের জন্য ভারতের দরকার ১৩৫ রান। ৩৩ রানে অপরাজিত কেএল রাহুল। তবে ইংল্যান্ডের বিধ্বংসী বোলিংয়ের সামনে ভারতের জয়ের রাস্তা যে মোটেই মসৃণ হবে না তা একপ্রকার স্পষ্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button