Breaking NewsTravelঅন্যান্যআরও ≡রাজ্য

পর্যটনে সম্প্রীতির বার্তা! জলপাইগুড়িতে শুরু হচ্ছে বিশেষ বাস পরিষেবা, ঘোরানো হবে মন্দির-মসজিদ-গির্জা

ঢাকে কাঠি পড়তে আর বিশেষ দেরি নেই। আর ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি। তার আগে পর্যটনে সম্প্রীতির বার্তা দিল জলপাইগুড়ি জেলা প্রশাসন। শুরু হচ্ছে বিশেষ বাস পরিষেবা। ঘোরানো হবে মন্দির-মসজিদ-গির্জা।

সূত্রের খবর, জলপাইগুড়ি বেড়াতে গিয়ে এবার সব ধর্মীয় পর্যটনকেন্দ্র ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। থাকছে সরকারি বাসের ব্যবস্থা। কম খরচের এই প্যাকেজ ট্যুরের নাম রাখা হয়েছে সম্প্রীতির ভ্রমণ। ভ্রমণপিপাসুদের নিয়ে মন্দির, মসজিদ, গির্জা ঘুরিয়ে দেখাবে এনবিএসটিসির বাস। পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য থাকছে অভিজ্ঞ গাইড। এজন্য পর্যটকপিছু খরচ ধার্য হয়েছে ৯০০ টাকা। এর মধ্যে থাকছে টিফিন ও দুপুরের খাবারের ব্যবস্থা।

মঙ্গলবার ফ্ল্যাগ অফ করে সম্প্রীতির ভ্রমণযাত্রার সূচনা করলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার পদস্থ আধিকারিকরা। আধিকারিকদের মতে, পর্যটকেরা এই ট্যুর যথেষ্ট উপভোগ করবেন। আপাতত সপ্তাহে একদিন এই ট্যুর হবে। তবে আগামী দিনে এই ট্যুরের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পর্যটকদের সংখ্যা জেলায় আরও বাড়বে, আশা করছেন আধিকারিকরা।

এই প্রসঙ্গে জেলাশাসক শামা পারভিন জানান, এজন্য আলাদা বাসের ব্যবস্থা রাখা হয়েছে। চালু করা হয়েছে ওয়েবসাইট। পর্যটকরা বাড়ি বসে ওয়েবসাইটে বাসের সিট রিজার্ভ করা যাবে। সকাল নটায় নির্দিষ্ট রুট ধরে যাত্রা শুরু হবে। সমস্ত স্থান ঘুরিয়ে দেখানো হবে পর্যটকদের। প্যাকেজ ট্যুরে ধরা থাকছে টিফিন ও দুপুরের খাবারের ব্যবস্থা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button