মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে, মৃ.ত ১০

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা রাজস্থানে, মৃত ১০
পুজো দিয়ে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানের দৌসা জেলায়। পুণ্যার্থী বোঝাই পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১০ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন পুণ্যার্থী।
সূত্রের বুধবার ভোরে রাজস্থানে খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে একটি পিকআপ ভ্যানে করে ফিরছিলেন পুণ্যার্থীরা। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ভ্যানটির। সংঘর্ষের তীব্রতা এইটাই ছিল যে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ মহিলা-সহ ৭
প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। আহতদের উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখান থেকে বেশিরভাগ আহতকে রেফার করা হয়েছে জয়পুরে। অন্যদিকে, মৃতরা সকলে উত্তরপ্রদেশের এটাওয়ার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের মতে, তীব্র সংঘর্ষের জেরে রীতিমতো দুমড়ে মুচড়ে যায় পিকআপ গাড়িটির সামনের অংশ ৷ গাড়ির ভিতরেই আটকে পড়েন একাধিক যাত্রী ৷ বহু চেষ্টার পর স্থানীয় ও পুলিশকর্মীদের সাহায্যে তাঁদের বের করে আনা হয় ৷ ভয়াবহ দুর্ঘটনার জেরে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ৷ অবশেষে পুলিশকর্মীদের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয় ৷





