Breaking NewsPOLITICSWorldঅন্যান্যআরও ≡দেশবিদেশ

ফের গভীর হল পাকিস্তান-আমেরিকার বন্ধুত্ব? শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনয়ন পাকিস্তানের

এবার শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে ফের একবার খবরের শিরোনামে পাকিস্তান। সম্প্রতি পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়, তাতে মধ্য়স্থতা করেছেন বলে দাবি করেন ট্রাম্প। যদিও ভারত বারবার বলেছে, সামরিক অভিযান থামানো হয়েছে পাকিস্তানের আর্জিতেই, ট্রাম্পের কথায় নয়। তবু এই কৃতিত্ব ট্রাম্পই দাবি করে চলেছেন। সেই কারণেই এই মনোনয়ন দিল পাকিস্তান।

তাহলে কী বন্ধুত্ব বাড়িয়েই চলেছে পাকিস্তান ও আমেরিকা? সম্প্রতি কয়েকটি ঘটনায় তেমনই অনুমান ওয়াকিবহল মহলের। বিশেষ করে হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নন, সেনাপ্রধান আসিম মুনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। এর মাঝেই ইসলামাবাদ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যাকে ঘিরে জল্পনা চলছে গোটা বিশ্বে। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম মনোনীত করেছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে মার্কিন প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই শান্তিতে তাঁকে নোবেল দেওয়ার প্রস্তাব রেখেছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button