Breaking News

দুয়ারে সরকারের পর রাজ্যের নয়া প্রকল্প

২৬-এর ভোটের আগে রাজ্যের নয়া প্রকল্প । শনিবার থেকে শুরু ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। এই প্রকল্পে শিবির তৈরি করে সমস্যা মেটানো হবে। রাস্তা, জল, বিদ্যুৎ সহ যে কোনও সমস্যার কথাই বলা যাবে সেই শিবিরে। শনিবার সকাল থেকেই জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে সেই ক্যাম্প। রাজ‍্য জুড়ে বসছে মোট ২৮ হাজার বুথ ।

শনিবার থেকেই রাজ্যের প্রতিটি জেলায় একযোগে বসছে ৫০০-রও বেশি শিবির, যার মধ্যে কলকাতাতেই রয়েছে ৪টি। ৭০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভবানীপুর গুজরাটি এডুকেশন কলেজে ক্যাম্প শুরুর সময় সকাল ১১টা। ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত উল্টোডাঙা মার্কেটে সকাল ১০টা শুরু হয়েছে ক্যাম্প। ১০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত লাহা কলোনির মাঠে কমিউনিটি হলেও কর্মসূচি শুরুর সময় সকাল ১১টা, ৪৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রিফিউজি হোমে সকাল ১০টা থেকে কাজ শুরু হয়ে গিয়েছে।

জানা যাচ্ছে বুথ প্রতি ১০ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দু’মাস ধরে রাজ্যের কোনায় কোনায় এমন ক্যাম্প বা শিবির চলবে। এই দু’মাস ধরে এসব ক্যাম্পগুলিতে গিয়ে সাধারণ মানুষ তাদের স্থানীয় সমস্যার কথাগুলো জানতে পারবেন। সমস্যাগুলো জমা পড়ার পর তা খতিয়ে দেখা বা পর্যালোচনার জন্য প্রশাসনিক আধিকারিকদের কাছে থাকবে ৩০ দিন। এই সময়টার মধ্যে তারা এসব কাজগুলি পর্যালোচনা করবেন ও খতিয়ে দেখবেন। আগামী ১৫ নভেম্বরের মধ্যে এসব শিবিরগুলিতে জমা পড়া সমস্যাগুলোর সমাধানের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে প্রশাসনিক কর্তাদের।

এই কর্মসূচির মাধ্যমে মোট ১৬ ধরনের পরিষেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে সাধারণ নাগরিক জীবনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ-সুবিধা। প্রধান পরিষেবাগুলি হল নিকাশি ব্যবস্থা, পানীয় জলের সরবরাহ, রাস্তার আলো, শৌচাগার নির্মাণ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উন্নয়ন, প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন, পুকুর খনন ও ঘাট নির্মাণ, আবর্জনা ব্যবস্থাপনা, খোলা জায়গায় সার্বজনীন সুবিধা, বাজার এলাকার উন্নয়ন, সাংস্কৃতিক উদ্যোগ, গণপরিবহণ ব্যবস্থা, সবুজায়ন, বিদ্যুৎ পরিষেবা, রাস্তাঘাট সংস্কার ইত্যাদি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button