
কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত উচ্চ আদালতের। নির্ধারিত ভাতা দেওয়ার উপর অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কোনও ভাতা দেওয়া যাবে না।

এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি যায় ২০১৬ সালের SSC প্যানেলের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর। তাঁদের মধ্যে একাধিক ছিলেন গ্ৰুপ সি এবং ডি এর কর্মী। পরিবর্তীকালে মধ্যশিক্ষা পর্ষদের আবেদন মেনে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের ডিসেম্বরের শেষ পর্যন্ত চাকরি করার অনুমতি দিলেও গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের স্কুলে যোগ দেওয়ার বিষয়ে স্থগিতাদেশ বজায় রাখে শীর্ষ আদালতে দেয়নি সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর রাজ্য সিদ্ধান্ত নেয়, চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়া হবে। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের গত মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তুলেছিলেন, যাঁরা এই টাকা পাবেন তাঁদের থেকে রাজ্য প্রতিদানে কী পাবে? তিনি বলেন, “সুপ্রিম কোর্টে একটার পর একটা রিভিউ পিটিশন হতে থাকবে আর ঘরে বসে টাকা পেতে থাকবেন?”





