Breaking NewsLife StyleTechবিনোদনমহানগরলাইফস্টাইল

লাল পোশাকে বড় মায়ের মন্দিরে প্ৰাক্তন জুটি দেব শুভশ্রী

ফের সকলের সামনাসামনি দেব শুভশ্রী। তবে কি এবার সত্যি অতীতের মনোমালিন্য কেটে গেল দুই প্রাক্তনের মধ্যে। হাত ধরে গাড়িতে তুলে দিলেন দেব। এবার বড় মায়ের মন্দিরে ধুমকেতুর সাফল্যের কামনা করতে দেখা গেল দেব শুভশ্রীকে। অনুরাগীদের প্রতীক্ষা সার্থক। বুধবার ফের যুগলে দেখা দিলেন দেব-শুভশ্রী। নৈহাটির বড় মায়ের মন্দিরে উপস্থিত হলেন। লাল পাঞ্জাবি-পাজামায় সেজেছেন ‘ধূমকেতু’র নায়ক। নায়িকা একই ভাবে লাল শাড়ি, সোনার গয়নায় সুন্দরী।

ধূপ-ধুনোর ধোঁয়ায় আবছা মন্দির প্রাঙ্গন। লাল পাড়, হলুদ বেনারসি শাড়ি বড় মা-র পরণে। তাঁর সামনে সাদা-কালো পরিচ্ছন্ন মেঝেয় আসন পেতে বসেছেন ছবির পরিচালক, প্রযোজক, নায়ক-নায়িকা, আবহ সঙ্গীতকার। কিন্তু এরই মধ্যে দেবকে দেখা যায় শুভশ্রীর দিকে ফিরে আলাপচারিতায় ব্যস্ত। পুরোহিত হাতে ফুল দিতেই অঞ্জলি দেন যুগলে। সঙ্গী গোটা দল। আরতি করেন। পাশে দাঁড়িয়ে নৌহাটির বিধায়ক পার্থ ভৌমিক।

পুজো মিটতেই শান্তির জল ছড়িয়ে পড়ে প্রত্যেকের মাথায়। পুরোহিত দেব-শুভশ্রীর কপালে এঁকে দেন সিঁদুরের মঙ্গলটিকা। জোড় হাতে জুটিতে ঈশ্বরের আশীর্বাদ প্রার্থনা করেন। মন্দিরে দেবী দর্শনের পর দেব এবং তাঁর পর্দার ‘দেবী’ ছাদে। নায়কের হাত তখন নায়িকার মুঠিতে ধরা! বাইরে জনজোয়ার। ‘দেব-দেবী’কে এক ঝলক দেখার জন্য ব্যাকুল সবাই। নায়ক-নায়িকাকে খোলা ছাদে দেখে উল্লাস বাঁধনহারা। জনগর্জন ছড়িয়ে পড়েছে চারিদিকে। প্রত্যেকের মুখে শ্লোগান, ‘দেশু’।

খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’…. যার জন্য দর্শকদের চোখ ও মন টানতে ব্যস্ত দেব শুভশ্রী। যাদের আগে কখনো একসঙ্গে একই স্টেজে দেখা যেত না , তারা একসঙ্গে বসে ছবির প্রমোশন করছেন। শুধু তাই নয় , একে অপরকে আনব্লক করছেন, দর্শকেরা ভেবেছিলেন এটাই হয়ত শেষ। তবে আবারো নতুন চমক। বড় মায়ের মন্দিরে লাল পোশাকে নতুন রূপে প্রাক্তন জুটি , দেব -শুভশ্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button