Breaking Newsঅন্যান্যআরও ≡জেলারাজ্য

সবুজ ঝড় কালীগঞ্জেকালীগঞ্জ উপনির্বাচনে জয় শাসক শিবিরের৪৯,৭৫৫ ভোটে জয়ী আলিফা আহমেদ

কালীগঞ্জে উপনির্বাচনের ফলাফল প্রকাশের পরেই উড়ল সবুজ আবীর। সোমবার উপনির্বাচনের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে পরাজিত করে জয়ী হলেন কালীগঞ্জের প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে আলিফা। ৪৯,৭৫৫ ভোটে জয়ী হয়েছেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজয়ী প্রার্থীর পিতা, কালীগঞ্জের প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন ওরফে লাল আহমেদ ৪৬,৯৮৭ ভোটে জয়ী হয়েছিলেন। সে দিক থেকে দেখলে চার বছর পর পিতার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন কন্যা।

এদিন জয়ের পর আলিফা বলেন, “মানুষকে ধন্যবাদ। মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। সাম্প্রদায়িক রাজনীতি কালীগঞ্জের মানুষ ছুড়ে ফেলে দিয়েছে। বাংলাতেও এই রাজনীতির কোনও ঠাঁই নেই।”

কালীগঞ্জে তৃণমূলের জয়ের পর এক্স হ্যান্ডলে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, ‘কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এলাকার সব ধর্ম, সব বর্ণ, সব জাতি এবং সর্বস্তরের মানুষ তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের বিপুলভাবে আশীর্বাদ করেছেন। আমি নতমস্তকে তাঁদের আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। এই জয়ের প্রধান কারিগর মা-মাটি-মানুষ। আমার কালীগঞ্জের সহকর্মীরা এর জন্য প্রাণপাত পরিশ্রম করেছেন। তাঁদেরও আমি আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। সবার জন্য রইল আমার প্রণাম ও সালাম। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিন আহমেদকে স্মরণ করে আমি এই জয় বাংলার মা-মাটি-মানুষকে উৎসর্গ করছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button