বিদেশ

গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার CRPF জওয়ান!

ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে ফের উঠে এলো গুপ্তচরবৃত্তির ছায়া—এবার অভিযুক্ত এক সিআরপিএফ (CRPF) জওয়ান। জাতীয় তদন্ত সংস্থা (NIA)-র গোপন নজরদারিতে ধরা পড়েছেন ওই জওয়ান, যিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর (ISI) কাছে ভারতীয় নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাচার করছিলেন বলে অভিযোগ।

সূত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত জওয়ান দীর্ঘদিন ধরে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন। বিনিময়ে তিনি আর্থিক সুবিধা গ্রহণ করেন। তদন্তকারীরা জানিয়েছেন, ওই জওয়ান সোশ্যাল মিডিয়া এবং এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে তথ্য পাচার করতেন। গত সপ্তাহে দিল্লির একটি বিশেষ আদালত NIA-কে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এই ঘটনার ঠিক আগে, আরও ১৩ জনকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়, যাঁদের মধ্যে ব্যবসায়ী, ইউটিউবার, ছাত্র এবং দিনমজুর পর্যন্ত রয়েছেন। তারা সবাই কোনও না কোনওভাবে পাকিস্তানি এজেন্টদের সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি NIA-র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button