রাজ্য

বেহাল রাস্তা মেরামতের দাবিতে পথ অবরোধ

দীর্ঘ ৫ বছর ধরে রাস্তার বেহাল পরিস্থিতি, প্রতিবাদে স্থানীয়দের পথ অবরোধ। এলাকায় হাসপাতাল থেকে স্কুল যাওয়ার রাস্তা বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের আশ্বাসে ৪ ঘন্টা পর উঠল এই অবরোধ।

দীর্ঘ ৫ বছর ধরে রাস্তার বেহাল পরিস্থিতি, প্রতিবাদে স্থানীয়দের পথ অবরোধ। এলাকায় হাসপাতাল থেকে স্কুল যাওয়ার রাস্তা বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনাটি ঘটে ডোমজুড় ব্লকের রাশিকলের ঘটনা। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের আশ্বাসে ৪ ঘন্টা পর উঠল এই অবরোধ। স্থানীয়দের অভিযোগ ২০১১ সালে তৈরী এইসব রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থায় থাকলেও পঞ্চায়েত কোনো কাজ করেনি। ডোমজুড় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দ্রুত কাজের আশ্বাস দিলে সাময়িক ভাবে অবরোধ উঠলেও ১৫ দিনের মধ্যে কাজ শুরু না হলে ফের আন্দোলনের হুশিয়ারী স্থানীয়দের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button