Breaking Newsআবহাওয়া

সপ্তাহান্তে বঙ্গে বর্ষার পূর্বাভাস!

তীব্রদাহে নাভিশ্বাস উঠেছে দক্ষিণবঙ্গের জেলাগুলির বাসিন্দাদের। অস্বস্তিকর ভ্যাপসা গরম একপ্রকার নাজেহাল করে তুলেছে বাসিন্দাদের। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলির অবস্থা খুবই অস্বস্তিকর। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকবে তা নিয়ে রীতিমতো কৌতূল বেড়েছে। অবশেষে খানিকটা হলেও আশার আলো দেখালেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ১৬ কিংবা ১৭ জুন নাগাদ বর্ষা ঢুকে পড়তে পারে। অন্তত এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি প্রকৃতি তা থেকে এমনটাই মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের আগেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। আর এই বৃষ্টির হাত ধরেই অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মিলবে মুক্তি। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে শুক্রবারে পর শনিবারেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। বৃষ্টির হাত ধরে আগামী রবিবারের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে।

শুক্রবার বিকেলের দিকে কলকাতা শহরেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরে গলদঘর্ম অবস্থা খানিকটা হলেও কাটবে। তিলোত্তমা মহানগরীতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সপ্তাহান্তেও। শনিবারের পর কলকাতা শহরের তাপমাত্রা খানিকটা কমতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button