Breaking Newsখেলাফুটবল

বড়দিনের আগেই ভারতে পা বিশ্বজয়ীর! কবে-কোথায় দেখে নিন

ডিসেম্বরের শহরে দারুন খবর বাংলার ফুটবলপ্রেমীদের। দীর্ঘ ১৪ বছর পর কলকাতায় আসতে চলেছেন লিওনেল মেসি। তবে এবার আর যুবভারতী নয়, বিশ্বকাপ জয়ী কিংবদন্তি মাতিয়ে তুলবেন ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সের মঞ্চ। শুধু ইডেন নয়, সব ঠিক থাকলে মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়াম ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেও যেতে চলেছেন মেসি।

মেসির সম্মানে আয়োজিত হতে চলেছে ‘গোট কাপ’। ‘গোট’ অর্থে ‘গ্রেটেস্ট অফ অল টাইম’। সেখানে ক্রিকেট, ফুটবল ও বিনোদনের জগতের তারকারা মাঠে নামবেন। সাতজনের দুটি দলের ম্যাচ হবে দুই অর্ধে ১৫ মিনিট করে। এর সঙ্গে একটি টাইব্রেকার। সেখানে দুই দলের হয়ে শুরুটা করবেন মেসি।

পরিকল্পনা মত ১৩ ডিসেম্বর ইডেনে সকাল থেকে একাধিক অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্তের হাত ধরেই কলকাতায় দ্বিতীয়বার পা রাখতে চলেছেন মেসি। শেষবার ২০১১ সালে যুবভারতীতে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হাজির হয়েছিলেন মেসি সহ গোটা আর্জেন্টিনা দল। তবে এবার আর নব্বই মিনিটের লড়াইয়ে নয়, খুদে ফুটবলারদের সঙ্গে মিনিট পনেরো কুড়ি সময় কাটাবেন মেসি। সূত্রের খবর, মেসির সঙ্গে প্রাথমিক কথাবার্তা অনুযায়ী ৩ দিনের সফরে ভারতে আসবেন তিনি। কলকাতায় প্রথমে আসবেন ১২ ডিসেম্বর রাত দশটা নাগাদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button