Breaking NewsGamesWorldআরও ≡ক্রিকেটখেলাবিনোদন

শুভমান-যশস্বী জুটিতে টেস্টে চালকের আসনে ভারত

ইংল্যান্ডের মাটিতে অধিনায়ক হিসেবে অভিষেকেই দাপট শুভমান গিলের। বিরাট, রোহিতদের অভাব উপলব্ধিই করতে দিলেন না ভারতীয় ক্রিকেটের তরুণ প্রজন্মের ব্যাটসম্যানরা। লাল বলের ক্রিকেটে তিনি যে কতটা স্বাবলম্বী হয়ে উঠেছেন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েই ক্রিকেটপ্রেমীদের সামনে প্রমাণ করে দিলেন শুভমান। অন্যদিকে নতুন বলে ইংরেজ বোলারদের বিরুদ্ধে অনবদ্য লড়াই করলেন যশস্বী জয়সওয়াল। শুভমান ও যশস্বীর জোড়া সেঞ্চুরিতে ভর করে বিশাল টার্গেটের পথে টেস্টের প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের আবহাওয়ায় সাধারণত টস জিতলে মেঘলা আবহাওয়ায় ফিল্ডিং নেওয়া আদর্শ। কিন্তু প্রহর সূর্যের উত্তাপ থাকলে প্রথমে ব্যাট করে নেওয়ায় সঠিক সিদ্ধান্ত। কিন্তু সেখানেই ভুল করে বসলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। প্রচন্ড গরম আবহাওয়ায় তিনি টস দিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলে মাথার উপর গনগনে রোদ এবং আবহাওয়া গরম থাকায় বিলেতেও ভারতীয় পরিবেশ পেয়ে গিয়েছিলেন শুভমনেরা। আর সেই সুযোগের উপযুক্ত ব্যবহার করলেন ভারতীয় ব্যাটসম্যানরা। যার ফলে ক্রিস ওকস, ব্রাইডন কারসি, বেন স্টোকসরা সারাদিন বল করে মাত্র ভারতের তিনটি উইকেট ফেলতে পারলেন।

প্রথমে ব্যাট করতে নেমে ভারতের হয়ে দুর্দান্ত লড়াই শুরু করেন যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল। তবে ৭৮ বলে ৪২ রান করে ফিরে যান কেএল রাহুল। এরপর জীবনের প্রথম টেস্টে প্রথম ইনিংসে রানের খাতা খুলতে পারলেন না সাঁই সুদর্শন। বেন স্টোকসের বলে ০ তেই ফিরতে হয় সুদর্শনকে। তবে এরপর অবিশ্বাস্য পার্টনারশিপ গড়ে তুললেন দুই তরুণ তুর্কি শুভমান গিল ও যশস্বী জয়সওয়াল। তাদের থামাতে কাল ঘাম ছুটে গেল ব্রিটিশদের। সেঞ্চুরি হাঁকিয়ে ১৫৯ বলে ১০১ রান করে বেন স্টোকসের বলে ড্রেসিংরুমে ফেরেন যশস্বী। এরপর অভিজ্ঞ ঋষভ পন্থকে সঙ্গে নিয়ে আবার একটা ভালো পার্টনারশিপ করে তুললেন অধিনায়ক শুভমান গিল। নিজে সেঞ্চুরি করলেন,অন্যদিকে উইকেট ধরে রেখে হাফসেঞ্চুরি করালেন ঋষভ পন্থকে দিয়ে। দিনের শেষে ১৭৫ বলে ১২৭ রানে অপরাজিত শুভমান। অন্যদিকে ১০২ বলে ৬৫ রানে অপরাজিত পন্থ। দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ৩৫৯। ফলে ৫০০ রানের টার্গেটের লক্ষ্যে ভারতীয় দল।

আর ইংল্যান্ডের মাটিতে টেস্টের প্রথম দিনে এই সাফল্যের পর এককথায় বলা যেতে পারে,শুভমান গিল প্রমাণ করে দিলেন গৌতম গম্ভীরের সিদ্ধান্ত সঠিক ছিল। ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্মের স্থায়ী অধিনায়ক যে আর কেউ নয় তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button