Breaking Newsদেশ

বিমানে সহযাত্রীকে সপাটে চ*ড় এক ব্যক্তির

মুম্বই-কলকাতাগামী ইন্ডিগোর বিমানে তুমুল শোরগোল। শুক্রবার বিমানে প্যানিক অ্যাটাকের শিকার হন এক যাত্রী। শ্বাসকষ্ট, উদ্বেগ, অস্বস্তির মধ্যে বারবার হাঁটাহাঁটি করছিলেন তিনি। এর জেরে তাঁকে সপাটে চ*ড় মারে পাশের আসনে বসা এক সহযাত্রী। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন এয়ারহোস্টেস অন্য এক ব্যক্তিকে অন্যত্র নিয়ে যাচ্ছেন। এরই মধ্যে অন্য একটি সিটে বসা এক ব্যক্তি হঠাৎ করে ওই ব্যক্তিকে চড় মারে। এমনটা করতে নিষেধ করেন এয়ারহোস্টেস। বিমানে থাকা বাকি যাত্রীরাও এই ঘটনার প্রতিবাদ করেন। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ইন্ডিগোর ফ্লাইট নম্বর ৬ই১৩৮ বিমানে।

অভিযুক্ত যাত্রীকে ‘নো ফ্লাই লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে সূত্র মারফৎ খবর। ইন্ডিগোর তরফ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “আমরা আমাদের একটি ফ্লাইটে মারামারির ঘটনার বিষয়ে অবগত। এই ধরণের অভদ্র আচরণ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য, আমরা আমাদের যাত্রী ও ক্রুদের নিরাপত্তা এবং মর্যাদার সঙ্গে আপস করে এমন কোনও কাজের তীব্র নিন্দা করি।“

বিবৃতিতে আরও জানানো হয়েছে, “আমাদের ক্রুরা নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী কাজ করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিকে অবাধ্য বিবেচনা করে নিরাপত্তা কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রোটোকল অনুযায়ী, সমস্ত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথভাবে জানানো হয়েছে। আমরা আমাদের সমস্ত ফ্লাইটে একটি নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।“

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button