Breaking NewsCrimeWorldবিদেশ

ব.ন্দুকবাজের হা.মলায় ফের র.ক্তাক্ত আমেরিকা! মৃ.ত ৩

বন্দুকবাজের হামলায় ফের রক্তাক্ত আমেরিকা। দোকানের বাইরে এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল তিন জনের। তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যেই একপ্রকার চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে।

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে ঘটনাটি ঘটে টেক্সাসের অস্টিন শহরে। রোজকারের মতো নামী ওই দোকানে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সকলেই ব্যস্ত ছিলেন কেনাকাটায়। দোকানের বাইরেও কিছু মানুষের জটলা ছিল। সেই সময় এক যুবক আচমকা গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। এরপরই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ তিনটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কী কারণে ওই যুবক গুলি চালালেন, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশের এক আধিকারিক বলেন, “খবর পেয়ে তড়িঘড়ি আমরা ঘটনাস্থলে পৌছে যাই। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, অভিযুক্তের বয়স ৩০ বছর। এলোপাথাড়ি গুলি চালানোর পর অভিযুক্ত একটি গাড়ি চুরি করে সেখান থেকে চম্পট দেয়। তাঁর খোঁজে ইতিমধ্যেই আমরা তল্লাশি শুরু করেছি। মনে করা হচ্ছে, মানসিক স্থিতি হওয়ার কারণেই ওই যুবক এমন ঘটনা ঘটিয়েছেন।”

প্রসঙ্গত, আমেরিকায় যে এমন ঘটনা নতুন নয়। কিছুদিন আগেই মিউটাউন ম্যানহাটন এলাকার এক কর্পোরেট অফিস চত্বরের সবাই যখন নিজের নিজের কাজ করে বাড়ি ফেরার পথে, ঠিক তখনই এক আততায়ী এলোপাথাড়ি ভাবে গুলিবর্ষণ শুরু করে রাস্তার উপরেই! মুহূর্তের মধ্যেই হইচই পড়ে যায় এলাকায়। নিজেদের প্রাণ বাঁচাতে শুরু হয় দৌড়। তবে এরই মধ্যে বেশ কয়েকজন গুরুতর ভাবে জখম হয়। পরবর্তী সময়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে সেই ঘটনায় পুলিশের পাল্টা গুলিতে ওই আততায়ীকে খতম করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button