সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরন! স্বাধীনতা দিবসের সকালে বেঙ্গালুরুতে মৃত এক নাবালক

স্বাধীনতা দিবসের সাতসকালেই বেঙ্গালুরুতে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। চিন্নায়াপালায়া বসতিতে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত ১০ বছরের এক বালক। দুর্ঘটনায় আহতের সংখ্যা ৯। ক্ষতিগ্রস্ত হয়েছে ছয়টি বাড়ি।
সূত্রের খবর, শুক্রবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ বেঙ্গালুরুর উইলসন গার্ডেনের ঘন জনবসতিপূর্ণ এলাকা চিন্নায়াপালায়াতে একটি ছোট বাড়িতে বিস্ফোরণটি হয়। এর জেরে পাশাপাশির তিনটি বাড়ির দেওয়াল ধসে পড়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ৮টি বাড়ি। দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ৮ বছরের মোবারকের। অপরদিকে জখম হয়েছেন অন্তত ১২ জন। আহতদের মধ্যে রয়েছেন কস্তুরম্মা (৩৫), সরসাম্মা (৫০), শাবিরানা বানু (৩৫), সুব্রামণি (৬২), শেখ নাজিদ উল্লাহ (৩৭) এবং আট বছর বয়সি ফাতিমা।
বেঙ্গালুরুর পুলিশ কমিশনার শ্রীমত কুমার সিং জানিয়েছেন, সকাল ৮.৩০ নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে বিস্ফোরণের খবর আসে। এরপরই বোমা নিষ্ক্রিয়কারী দল, সন্ত্রাসদমন শাখা, দুর্যোগ মোকাবেলা বাহিনী, দমকল এবং স্থানীয় পুলিশকে খবর দেওয়া হয়। দুর্ঘটনার আসল কারণ এখনই বলা সম্ভব নয়। গ্যাস লিক করেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের।
এই প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, “মোবারক নামের একটি ছেলে মারা গেছে। ৯ জন আহত হওয়ার খবরও রয়েছে। বর্তমানে সকলের চিকিৎসা চলছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।” তিনি নিহত পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তারও ঘোষণা করেছেন। পাশাপাশি, আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে বলেও তিনি জানান।





