Breaking Newsঅন্যান্যআরও ≡মহানগররাজ্য

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি! ঝড়বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে!

বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে পারে। কয়েকটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গেও দুর্যোগের পূ্র্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, অন্ধ্রের উত্তরে এবং ওড়িশার দক্ষিণে পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। সংলগ্ন ঘূর্ণাবর্ত দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। তবে ওই নিম্নচাপ অঞ্চলের প্রভাব সরাসরি রাজ্যের আবহাওয়ার উপর পড়ছে না। তবে এখনই ঝড়বৃষ্টি থামছে না রাজ্যে।

কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটারে গতিতে ঝোড়ো দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কয়েক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঝোড়ো দমকা হাওয়ার জন্য হলুদ সতর্কতা রয়েছে। বাকি জেলায় সতর্কতা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকবে। আর্দ্রতাজনিত কারনে বাড়বে অস্বস্তি।

অপরদিকে আজ উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে আগামী বুধবার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলায় সতর্কতা না থাকলেও চলবে বৃষ্টি। জলপাইগুড়িতে মঙ্গলবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত চলতে পারে ভারী বৃষ্টি। আলিপুরদুয়ারেও সপ্তাহের মাঝামাঝি সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button