ভূমিধ্বসে বি.পর্য.স্ত চারধাম, মৃ.ত ৩, আটকে বহু তীর্থযাত্রী, চলছে উদ্ধারকার্য

ফের বিপর্যয়ের মুখে চারধাম তীর্থযাত্রীরা। ভারি বৃষ্টির জেরে বদ্রীনাথ ও যমুনোত্রীর একাধিক এলাকায় সোমবার নামে ভূমিধস। এর ফলে ইতিমধ্যে মৃত্যু হয়েছে ৩ তীর্থযাত্রীর। নিখোঁজ ১। ধসের ফলে আটকে রয়েছেন একাধিক মানুষ। ঘটনার পর দ্রুত বিপর্যয়স্থলে পৌঁছয় রাজ্য অ জাতীয় বিপর্যয় মোকাবিলা রক্ষা বাহিনী। এলাকায় পৌঁছয় স্থানীয় পুলিশও। শুরু করা হয়েছে উদ্ধার কাজ।

২৩ জুন সোমবার যমুনোত্রী মন্দিরের দেড় কিলোমিটারের মধ্যে অবস্থিত নৌ কাঁচি এলাকায় নামে আচমকা ধস। পাহাড় থেকে বড় বড় বোল্ডার এসে আটকে দেয় রাস্তা। এখনও পর্যন্ত পাথরের নীচে অবরুদ্ধ রয়েছেন একাধিক তীর্থযাত্রী। এদিকে ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা মুম্বইনিবাসী এক যাত্রীকে উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে। আপাতত স্থিতিশীল রয়েছেন ওই যাত্রী বলে সূত্রের খবর। এদিকে, নিখোঁজ হওয়া ১ শিশুসহ ৩ তীর্থযাত্রীর মধ্যে উদ্ধার করা হয়েছে একজনের মৃতদেহ। খোঁজ চলছে বাকিদের।

অন্যদিকে, বদ্রীনাথ হাইওয়েতেও পাতালগঙ্গা টানেলের কাছে একটি চলন্ত গাড়িতে পাথর পড়াড় ঘটনা এসেছে সামনে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। আর আহত ১ শিশুসহ ২। দুর্ঘটনায় মৃত এবং আহতেরা হরিয়ানার বাসিন্দা। এছাড়া এদিন সকালে পিপলকোটির কাছে বদ্রীনাথ জাতীয় সড়কও ভূমিধ্বসের কারণে বন্ধ রাখা হয় দীর্ঘ ছয় ঘণ্টা। আবহাওয়া সূত্রে খবর, উত্তরাখণ্ডে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘণ্টায়। সতর্ক করা হয়েছে যাত্রীদেরকেও।





