সিরাজ-প্রসিদ্ধ জুটিতে কামব্যাক ভারতের

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজের প্রথম দুটি টেস্টে বাজবলের লড়াই দেখা গেলেও, তৃতীয় টেস্ট থেকে বাজবল ভুলে চিরাচরিত টেস্ট ক্রিকেটে কামব্যাক করেছিল ভারত ইংল্যান্ড দুই দলই। তবে সিরিজের পঞ্চম টেস্টে আবার ফিরে এল বাজবল ক্রিকেট। আর তার জেরে দুই দলই বেশ আক্রমণাত্মক মেজাজে খেলছে। ফলে টেস্টের ফলাফল সামনে আসা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
টেস্টের প্রথম দুই দিনে ২২ উইকেট পড়ে গেছে। আর টেস্টের দ্বিতীয় দিনে পড়ল ১৬ টা উইকেট। ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে গাস অ্যাটকিনসন ও জশ টং এর দাপট দেখা যায়। অ্যাটকিনসন পাঁচ উইকেট ও টং তুলে নেন তিন উইকেট। ২২৪ রানে অলআউট হয়ে যায় ভারত। ৫৭ রান করেন করুন নায়ার।
আর জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের ইনিংসে জ্যাক ক্রলি ও হ্যারি ব্রুক ছাড়া সে ভাবে কেউই নজর কাড়তে পারলেন না। জ্যাক ক্রলি করেন ৬৪ রান। হ্যারি ব্রুক করেন ৫৩ রান। ইংল্যান্ডকে 247 রানে আটকে দিতে বড় ভূমিকা নিলেন ভারতের দুই পেসার মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। সিরাজ ও প্রসিদ্ধ দুইজনেই তুলে নেন চারটি করে উইকেট।
আর দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাট করতে নেমে শুরুতেই সাত রানে আউট হয়ে ফিরে যান কেএল রাহুল। দিনের শেষে ৫১ রানে অপরাজিত যশস্বী জয়সওয়াল। ১১ রানে আউট হয়ে ফিরে যান সাঁই সুদর্শন। যশস্বীর সঙ্গে চার রানে ব্যাট করছেন আকাশদীপ। ভারতের স্কোর 75 রানে ২ উইকেট। এখনও পর্যন্ত ইংল্যান্ডের সামনে লিড ৫২ রানের।





