Breaking NewsCrimePOLITICSঅন্যান্যআরও ≡

ছত্তিশগড় জঙ্গলে IED বিস্ফোরণ! ঝলসে মৃত্যু ১ জওয়ানের, গুরুতর আহ*ত আরও ২

ছত্তিশগড়ে মাওবাদী দমন ফের প্রাণ গেল নিরাপত্তা রক্ষীর। গত কয়েক মাস ধরেই রাজ্যের জঙ্গলে তল্লাশি ও কম্বিং অপারেশন চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সোমবার সকালে তারই মধ্যে বীজাপুর জেলায় মাওবাদী আইইডি বিস্ফোরণে মৃত্যু হল ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)-এর এক জওয়ানের। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

সূত্রের খবর, সোমবার সকালে ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ও সংলগ্ন জঙ্গলে তল্লাশি চালাচ্ছিল ডিআরজি। সেই সময়েই মাওবাদীরা পুঁতে রাখা বিস্ফোরক ফেটে যায়। ঘটনাস্থলেই শহিদ হন দীনেশ নাগ নামে এক জওয়ান। আহত দুই জওয়ানকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের দাবি, তাঁদের অবস্থা আপাতত স্থিতিশীল।

উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে ভারতকে মাওবাদীমুক্ত করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। সেই উদ্দেশ্যেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্যে চলছে তীব্র মাওবাদী দমন অভিযান।

গোয়েন্দা সূত্রে খবর, বর্তমানে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম ঘাঁটি। সেই এলাকা দখলে আনতে প্রায় তিন হাজার আধাসেনা মোতায়েন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button