Breaking News

হরিদ্বারের মনসাদেবী মন্দিরে তুমুল বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে মৃ*ত ৬

ফের ধর্মস্থানে পদপিষ্টের ঘটনা। এবার ঘটনাস্থলে হরিদ্বারের মনসা দেবী মন্দির। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। আহত আরও ২৮ জন।

সুত্রের খবর রবিবার সকালে হরিদ্বারের মনসাদেবী মন্দিরে পুজো দিতে ভিড় করেছিলেন অনেকে। সিঁড়িতে অসংখ্য পুণ্যার্থী একসঙ্গে ওপরে ওঠার চেষ্টা করছিলেন। সেসময় সিঁড়িতে ইলেকট্রিক শকের আতঙ্ক ছড়িয়ে পড়ে। যার জেরে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি। একে অপরের উপর পড়ে যান। তাঁদের টপকে মন্দিরে পৌঁছোতে চেষ্টা করেন অন্যেরা। তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে আরও ৩০ জন। গাড়োয়াল বিভাগের কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফের উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে এই মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, “স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের দ্রুত চিকিৎসা ও সব ধরনের সরকারি সাহায্য দেওয়া হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button