Breaking Newsক্রিকেটখেলা

টেস্টে ইনিংস হার বাঁচাতে ভারতের টার্গেট ১৩৭

ম্যাঞ্চেস্টার টেস্টে অনবদ্য ব্যাটিং ইংল্যান্ডের। জো রুটের দেড়শো রানের পর, বেন স্টোকসের ১৯৮ বলে ১৪১ রানের চোখ ধাঁধানো দুর্দান্ত ইনিংস। পাশাপাশি জ্যাক ক্রলি ৮৪, বেন ডাকেট ৯৪, ওলি পপ ৭১ রান দলের স্কোর বোর্ডে যোগ করেন। এমনকি দশ নম্বরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ব্যাটার ব্রেন্ডন কার্স করলেন ৪৭ রান।

একের পর এক সেরা পার্টনারশিপ দর্শকদের উপহার দিয়ে ভারতের সামনে প্রথম ইনিংসে ৬৬৯ রান টার্গেট রাখে ইংল্যান্ড। আর এরপর বল হাতে নেমে শুরুতেই ভারতের ইনিংসে জোড়া ধাক্কা দেন ক্রিস ওকস। 0 তেই ফিরিয়ে দেন যশস্বী জয়সওয়াল ও সাঁই সুদর্শনকে। তবে এরপর ব্যাট করতে নেমে ম্যাঞ্চেস্টারে মান বাঁচাতে আপ্রাণ প্রয়াস চালাচ্ছেন ভারতের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান কেএল রাহুল ও অধিনায়ক শুভমান গিল।

চতুর্থ দিনের শেষ পর্যন্ত উইকেট আগলে ব্যাট করে যান তারা। দিনের শেষে ভারতের স্কোর 2 উইকেট হারিয়ে ১৭৪। শুভমান গিল অপরাজিত ৭৮ রানে। রাহুল অপরাজিত ৮৭ রানে। এখনো ইংল্যান্ডের থেকে ভারত পিছিয়ে ১৩৭ রানে। ফলে টেস্টের পঞ্চম দিনে ভারতকে এই ১৩৭ রান করার পর, যে রান টার্গেট দেবে ইংল্যান্ড সেই রান করলেই টেস্ট জিতে যাবে। আর ভারতকে টেস্ট দিতে হলে ইংল্যান্ডের সামনে বড় টার্গেট দিয়ে ইংল্যান্ডকে অল্প রানে অলআউট করতে হবে।

সুতরাং এই টেস্টে বর্তমানে ভারতের জয়ের সম্ভাবনা খুবই কম। পাশাপাশি টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাও জোরালো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button