Breaking Newsখেলা

ঢাকে কাঠি কলকাতা লিগের

আর মাত্র কিছুদিন পরেই শুরু হতে চলেছে এই বছরের কলকাতা ফুটবল লিগ। নির্ধারিত তারিখ অনুযায়ী এই বছরও ২৫ জুন থেকে শুরু কলকাতার ফুটবলের মরসুম। তাই ইতিমধ্যেই ময়দান চত্বরে জোরকদমে অনুশীলন সারছে কম-বেশি সব দলই। আর এরই মধ্যে ঘোষিত হয়ে গেল এই বছরের কলকাতা লিগের গ্রুপ বিন্যাস। কলকাতা লিগের সপ্তম রাউন্ডে অনুষ্ঠিত হবে কলকাতা ডার্বি। তার কারণ এই বছর কলকাতা লিগে একই গ্রুপে রাখা হয়েছে বাংলার দুই প্রধান ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গলকে। ফলে গ্রুপ পর্বেই কলকাতা ডার্বি উপভোগ করতে পারবেন বাঙলার ফুটবল প্রেমীরা।

বুধবার কার্যত এই বছরের কলকাতা ফুটবল লিগের ঢাকে কাঠি পড়ে গেল বলা যায়। কারণ এই প্রথম কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলার লটারি অনুষ্ঠিত হল আইএফএ অফিসের চৌহদ্দির বাইরে অভিজাত ক্যালকাটা রোয়িং ক্লাবে। প্রিমিয়ার ডিভিশনের প্রতিযোগী দলগুলোর প্রতিনিধি ও প্রিমিয়ার এবং ফার্স্ট ডিভিশন লিগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। কলকাতা ফুটবলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলারদের উপস্থিতিতে প্রিমিয়ার ডিভিশনের এই ড্র অনুষ্ঠিত হয়। প্রাক্তন ফুটবলারদের পাশাপাশি উপস্থিত ছিলেন আইএফএর কর্মকর্তারা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই বছরের কলকাতা লিগে কারা কোন গ্রুপে রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button