Breaking Newsরাজ্য

লাইলন সুতোর ফাঁদে প্রাণ.ঘা.তী বিপদ! অল্পের জন্য রক্ষা এক ব্যবসায়ী

রথযাত্রার উৎসবের আনন্দ যেন প্রতি বছর কারও না কারও জীবনে বিভীষিকা হয়ে ফিরে আসে। শান্তিপুরের ফুলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে বাইকে চড়ে যাওয়ার সময় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক কাপড় ব্যবসায়ী দেব কুমার পাল। রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি ঘুড়ির ধারালো লাইলন সুতো এসে জড়িয়ে যায় তাঁর গলায়। কয়েক সেকেন্ডের মধ্যে কেটে যায় গলার চামড়া, রক্তপাত শুরু হয়, আর তা দেখে হতভম্ব হয়ে পড়েন আশপাশের পথচলতি মানুষজন।

শান্তিপুরে রথযাত্রা মানেই ঘুড়ির উৎসব। কিন্তু বর্তমানে ব্যবহৃত প্লাস্টিক বা লাইলন সুতো এতটাই বিপজ্জনক যে তা শিশু, বৃদ্ধ এমনকি পশুপাখিদের জীবনকেও বিপন্ন করে তুলছে। বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে ঘটে দু*র্ঘট*না, এবং বহু পাখি ক্রমশ মারা যাচ্ছে বহুদিন ধরেই পরিবেশপ্রেমী ও পশুপ্রেমী মহল লাইলন সুতো নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছেন।

ঐতিহ্য মানেই অন্ধ অনুকরণ নয়। উৎসবের আনন্দ যেন কারও জীবনে শোকের কারণ না হয়। একটি ঘুড়ি, একটি সুতো – আপনার খুশি হতে পারে, কিন্তু তা যদি অন্য কারও প্রাণ নিয়ে নেয়, তবে সেই আনন্দ অভিশাপ। লাইলন বা মাঞ্জা সুতোর পরিবর্তে পরিবেশবান্ধব সুতোর ব্যবহার করুন। সচেতন হোন, সচেতন করুন। লাইলন সুতো নিষিদ্ধ করুন এবং জীবন বাঁচান, প্রকৃতি বাঁচান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button